Harmenpreet Kaur Corona Positive করোনা আক্রান্ত হরমনপ্রীত কউর

 হরমনপ্রীত কউর। ফাইল চিত্র।

 

 

 

 

 এবার করোনার থাবায় হরমনপ্রীত কউর। মৃদু উপসর্গ থাকায় সোমবার কোভিড টেস্ট হয়েছিল ভারতীয় মহিলা দলের টি২০ অধিনায়কের। আজ সকালে তাঁর পজিটিভ রিপোর্ট এসেছে। রিপোর্ট পাওয়ার পরই সেলফ আইসোলেশনে চলে গিয়েছেন হরমন।

চোট থাকায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে খেলেননি হরমনপ্রীত। মাঝে একদিনের সিরিজ চলাকালীন পঞ্চম ম্যাচে (১৭ মার্চ) চোট পেয়েছিলেন তিনি। তাই মনে করা হচ্ছে সিরিজ শেষের পরই ভাইরাসের সংক্রমণে পড়েন তিনি।


এক সূত্র জানিয়েছে, 'চারদিন ধরে জ্বরে ভুগছিলেন হরমনপ্রীত। মৃদু উৎসর্গ থাকায় গতকাল করোনা টেস্ট করানোন হয়। আজকে রিপোর্ট পজিটিভ এসেছে। এমনিতে কোনও সমস্যা নেই, তবে রিপোর্ট পাওয়ার পরই সেলফ আইশোলেশনে চলে গিয়েছেন হরমনপ্রীত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ খেলার সময় নিয়মিত ব্যবধানে কোভি টেস্ট হয়েছিল, তাই সম্ভবত সিরিজের পরই ভাইরাসের সংক্রমণে পড়েছেন তিনি।' দীর্ঘ ১২ মাসের পর একদিনের ক্রিকেটে ফেরে মহিলা টি২০ দল। কিন্তু দক্ষিণ আফ্রিকার কাছে একদিনের আন্তর্জাতিক ও টি২০ দুটি সিরিজেই হারে ভারত।

Comments