Posts

Showing posts from March, 2021

IAS Success Story : ইন্টারনেট উপকারী, সেল্ফ স্টাডিতে জোর IAS রোমার

Image
         একাগ্রতা আর কঠোর পরিশ্রম। সাফল্য পেতে এর কোনও বিকল্প নেই। সাফল্যের শীর্ষস্তরে পৌঁছতে নেই কোনও শর্টকার্ট। বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে সফল হয়েছেন যাঁরা, তাঁদের মুখেই নানা সময়ে উঠে এসেছে এই কথা। প্রতিযোগিতা যেখানে চরম, সেখানে সফল হতে যে পরিশ্রমের চূড়ান্ত জায়গায় পৌঁছতে হবে তা আর নতুন কী ! আর সেই প্রতিযোগিতার নাম যদি হয় IAS, তাহলে প্রস্তুতির জন্য পরিশ্রম ঠিক কতটা হতে হবে তা আর বলার অপেক্ষা রাখে কি? তবে, নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে IAS-র দরজা পেরোতে সফল হয়েছেন যাঁরা, তাঁদের নিজমুখে সে লড়াইয়ের গল্প শুনলে কঠিন রাস্তাটা সুগম হয়ে যেতে পারে। আজ থাকল IAS রোমা শ্রীবাস্তবের সংগ্রাম কাহিনি। UPSC পাশ করা তাঁর কাছে নতুন কিছু নয়। IAS হওয়ার আগে দু-দু'বার UPSC-র দরজা পেরিয়েছিলেন। প্রথমবার ইন্ডিয়ান পোস্ট অ্যান্ড টেলিকম সার্ভিস। আর তারপর IPS। কিন্তু স্বপ্ন যখন IAS, তখন জোরকদমে পড়া চালিয়ে গিয়েছিলেন রোমা। চাকরি করতে করতেই। IAS হয়েও যান।  ২০১৯ সালে গোটা দেশে চূড়ান্ত তালিকায় ৭০ নম্বরে নাম ছিল তাঁর।

Mamata Banerjee: জমিজমা নেই, ব্যাঙ্ক অ্যাকাউন্ট দুটি, জেনে নিন মমতা বন্দ্যোপাধ্যায়ের আয়ের খতিয়ান

Image
        এবারের বিধানসভা নির্বাচনে সবচেয়ে হাইভোল্টেজ লড়াই নন্দীগ্রামে। সেখানে লড়ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিপক্ষ, বিজেপির শুভেন্দু অধিকারী ও সংযুক্ত মোর্চার মীনাক্ষি মুখোপাধ্যায়।    নির্বাচন কমিশনে মনোনয়ন জমা দেওয়ার সময় হলফনামা দিয়ে মমতা জানিয়েছেন তাঁর আয়ের পরিমাণ ও সম্পত্তির হিসেব।

Harmenpreet Kaur Corona Positive করোনা আক্রান্ত হরমনপ্রীত কউর

Image
           এবার করোনার থাবায় হরমনপ্রীত কউর। মৃদু উপসর্গ থাকায় সোমবার কোভিড টেস্ট হয়েছিল ভারতীয় মহিলা দলের টি২০ অধিনায়কের। আজ সকালে তাঁর পজিটিভ রিপোর্ট এসেছে। রিপোর্ট পাওয়ার পরই সেলফ আইসোলেশনে চলে গিয়েছেন হরমন। চোট থাকায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে খেলেননি হরমনপ্রীত। মাঝে একদিনের সিরিজ চলাকালীন পঞ্চম ম্যাচে (১৭ মার্চ) চোট পেয়েছিলেন তিনি। তাই মনে করা হচ্ছে সিরিজ শেষের পরই ভাইরাসের সংক্রমণে পড়েন তিনি। এক সূত্র জানিয়েছে, 'চারদিন ধরে জ্বরে ভুগছিলেন হরমনপ্রীত। মৃদু উৎসর্গ থাকায় গতকাল করোনা টেস্ট করানোন হয়। আজকে রিপোর্ট পজিটিভ এসেছে। এমনিতে কোনও সমস্যা নেই, তবে রিপোর্ট পাওয়ার পরই সেলফ আইশোলেশনে চলে গিয়েছেন হরমনপ্রীত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ খেলার সময় নিয়মিত ব্যবধানে কোভি টেস্ট হয়েছিল, তাই সম্ভবত সিরিজের পরই ভাইরাসের সংক্রমণে পড়েছেন তিনি।' দীর্ঘ ১২ মাসের পর একদিনের ক্রিকেটে ফেরে মহিলা টি২০ দল। কিন্তু দক্ষিণ আফ্রিকার কাছে একদিনের আন্তর্জাতিক ও টি২০ দুটি সিরিজেই হারে ভারত।

WB Election 2021 ভোট শেষে ভিনরাজ্যের পুলিশ থাকবে না, আর পান্ডাদের কীভাবে বের করে দিতে হয় বাংলার মানুষ জানে, বললেন মমতা

Image
                 মাথা ঠান্ডা রাখুন, কোনও প্ররোচনায় পা দেবেন না। থাকবেন আপনারাই, আর আপনাদের দেখতে থাকবে রাজ্য পুলিশই। ভিন রাজ্যের পুলিশ অত্যাচার করছে, ভোট শেষে ভিন রাজ্যের পুলিশ থাকবে না। আর পান্ডাদের কীভাবে বের করে দিতে হয় তা বাংলার মানুষ ভালোভাবেই জানে। নন্দীগ্রামে ভোট প্রচারের মাঝে সোনাচূড়ার জনসভা থেকে এমনটাই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।  আগামী বৃহস্পতিবার রাজ্যে দ্বিতীয় দফার ভোট। রাজ্যের ৪ জেলার ৩০ টি আসনে হবে ভোটগ্রহণ। যার মধ্যে সবথেকে বেশি চর্চিত কেন্দ্র নন্দীগ্রাম। যেখানে গত কয়েকদিন ধরে প্রচার চালাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো তাঁর প্রচারের মাঝে বারবার অভিযোগ তুলেছেন ভিন রাজ্যের পুলিশ এনে ভোট প্রক্রিয়া প্রভাবিত করার। এমনকি ইভিএম নিয়েও বারবার ঘাসফুল শিবিরের কর্মীদের সতর্ক করেছেন তিনি। এদিনও তিনি জানিয়েছেন, ইভিএম মেশিন খারাপ হলেও অপেক্ষা করবেন। ভোট না দিয়ে ফিরে আসবেন না।