IAS Success Story : ইন্টারনেট উপকারী, সেল্ফ স্টাডিতে জোর IAS রোমার

 রোমা শ্রীবাস্তব

 

 

 

 একাগ্রতা আর কঠোর পরিশ্রম। সাফল্য পেতে এর কোনও বিকল্প নেই। সাফল্যের শীর্ষস্তরে পৌঁছতে নেই কোনও শর্টকার্ট। বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে সফল হয়েছেন যাঁরা, তাঁদের মুখেই নানা সময়ে উঠে এসেছে এই কথা। প্রতিযোগিতা যেখানে চরম, সেখানে সফল হতে যে পরিশ্রমের চূড়ান্ত জায়গায় পৌঁছতে হবে তা আর নতুন কী ! আর সেই প্রতিযোগিতার নাম যদি হয় IAS, তাহলে প্রস্তুতির জন্য পরিশ্রম ঠিক কতটা হতে হবে তা আর বলার অপেক্ষা রাখে কি? তবে, নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে IAS-র দরজা পেরোতে সফল হয়েছেন যাঁরা, তাঁদের নিজমুখে সে লড়াইয়ের গল্প শুনলে কঠিন রাস্তাটা সুগম হয়ে যেতে পারে। আজ থাকল IAS রোমা শ্রীবাস্তবের সংগ্রাম কাহিনি।

UPSC পাশ করা তাঁর কাছে নতুন কিছু নয়। IAS হওয়ার আগে দু-দু'বার UPSC-র দরজা পেরিয়েছিলেন। প্রথমবার ইন্ডিয়ান পোস্ট অ্যান্ড টেলিকম সার্ভিস। আর তারপর IPS। কিন্তু স্বপ্ন যখন IAS, তখন জোরকদমে পড়া চালিয়ে গিয়েছিলেন রোমা। চাকরি করতে করতেই। IAS হয়েও যান। 
২০১৯ সালে গোটা দেশে চূড়ান্ত তালিকায় ৭০ নম্বরে নাম ছিল তাঁর।

Comments