WB Election 2021 ভোট শেষে ভিনরাজ্যের পুলিশ থাকবে না, আর পান্ডাদের কীভাবে বের করে দিতে হয় বাংলার মানুষ জানে, বললেন মমতা

 

 

 

 

 

 

 

 

 মাথা ঠান্ডা রাখুন, কোনও প্ররোচনায় পা দেবেন না। থাকবেন আপনারাই, আর আপনাদের দেখতে থাকবে রাজ্য পুলিশই। ভিন রাজ্যের পুলিশ অত্যাচার করছে, ভোট শেষে ভিন রাজ্যের পুলিশ থাকবে না। আর পান্ডাদের কীভাবে বের করে দিতে হয় তা বাংলার মানুষ ভালোভাবেই জানে। নন্দীগ্রামে ভোট প্রচারের মাঝে সোনাচূড়ার জনসভা থেকে এমনটাই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

আগামী বৃহস্পতিবার রাজ্যে দ্বিতীয় দফার ভোট। রাজ্যের ৪ জেলার ৩০ টি আসনে হবে ভোটগ্রহণ। যার মধ্যে সবথেকে বেশি চর্চিত কেন্দ্র নন্দীগ্রাম। যেখানে গত কয়েকদিন ধরে প্রচার চালাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো তাঁর প্রচারের মাঝে বারবার অভিযোগ তুলেছেন ভিন রাজ্যের পুলিশ এনে ভোট প্রক্রিয়া প্রভাবিত করার। এমনকি ইভিএম নিয়েও বারবার ঘাসফুল শিবিরের কর্মীদের সতর্ক করেছেন তিনি। এদিনও তিনি জানিয়েছেন, ইভিএম মেশিন খারাপ হলেও অপেক্ষা করবেন। ভোট না দিয়ে ফিরে আসবেন না।

Comments